বিষয়ঃ প্রথম সাময়িক পরীক্ষা - ২০২৫

📌 নোটিশ
বিষয়ঃ প্রথম সাময়িক পরীক্ষা - ২০২৫

এই মর্মে বায়তুল হিকমা মডেল মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা ২০২৫ আগামী ০৭ মে ২০২৫ (বুধবার) থেকে শুরু হয়ে ২১ মে ২০২৫ (বুধবার) পর্যন্ত চলবে।

📚 পরীক্ষার বিস্তারিত রুটিন পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। সকল শিক্ষার্থীকে পরীক্ষার জন্য নিয়মিতভাবে প্রস্তুতি নেওয়ার এবং যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

📌 পরীক্ষার সময় সকল নিয়ম-কানুন মেনে চলা আবশ্যক। কোনোভাবেই অসদুপায় অবলম্বন বরদাস্ত করা হবে না।

আশা করা যাচ্ছে যে, সকলের সহযোগিতায় পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
আল্লাহ্‌ আমাদের সবাইকে উত্তম ফলাফল অর্জনের তাওফিক দান করুন। আমীন।

নির্দেশক্রমে,
প্রধান শিক্ষক
বায়তুল হিকমা মডেল মাদ্রাসা
তারিখঃ ২৭ এপ্রিল ২০২৫

Chairman- এর বার্তা
Chairman Image
Chairman
Principal- এর বার্তা
Principal Image
Principal
গুগল ম্যাপ
ফেইসবুক পেইজ
জাতীয় সংগীত